কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি ইঞ্জিনচালিত জেলে নৌকায় পেট্রল ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এতে নৌকাসহ মাছ ধরার জাল ও ইঞ্জিন পুড়ে গিয়ে প্রায় দেড় লাখ টাকার য়তি হয়েছে। গত বুধবার রাতে তারাবির নামাজের সময় সৈকতের ঝাউবন এলাকায় এ ঘটনা ঘটে। তাৎণিকভাবে কারা ও কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন মাছ শিকার শেষে জেলে কালাম ও তার সহযোগীরা নৌকাটি সৈকতের ঝাউবন এলাকায় রেখে বাড়িতে চলে যান। তারাবির নামাজ শেষে ফিরে তারা দেখেন, নৌকায় আগুন জ্বলছে। খবর পেয়ে নৌকার মালিক মহিবুল মল্লিক ও স্থানীয় জেলেরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততণে নৌকা, জাল ও ইঞ্জিন পুড়ে ব্যাপক তি হয়ে যায়।
ঘটনাস্থলের পাশে একটি খালি পেট্রলের বোতল পাওয়া গেছে বলে জানান নৌকার মালিক মহিবুল মল্লিক। তিনি বলেন, নৌকাটি তিনি মাসিক ভাড়ায় জেলে কালামের কাছে দিয়েছিলেন। কালাম ওই নৌকায় ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। রমজানের শেষ সময়ে এমন তির ঘটনায় কয়েকটি জেলে পরিবার চরম দুশ্চিন্তায় পড়েছে বলে তিনি জানান।
প্রত্যদর্শীরা জানান, সৈকতে মাছ ধরা নিয়ে জেলেদের মধ্যে বিরোধ হলেও নৌকায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা এর আগে তারা দেখেননি। এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ও ােভ বিরাজ করছে।



