ঘোড়াঘাটে প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ

Printed Edition
ঘোড়াঘাটে টিম টিবো ফাউন্ডেশনের কর্মকর্তারা প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন  : নয়া দিগন্ত
ঘোড়াঘাটে টিম টিবো ফাউন্ডেশনের কর্মকর্তারা প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন : নয়া দিগন্ত

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের ঘোড়াঘাটে টিম টিবো ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধী অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিবন্ধীদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। তাদের সম্মান জানাতে লালগালিচা সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চার্চ অব দ্যা পার্ল অব গ্রেইট প্রাইসের ভাইস চেয়ারম্যান নারায়ণ ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা আল মামুন কাউসার। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতিবন্ধীদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে অংশগ্রহণকারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।