এলাকার মেধাবী-অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ‘শিক্ষা সহায়তা তহবিল’ গঠন, জরুরি স্বাস্থ্যসেবা, স্বাবলম্বী প্রকল্পসহ বিভিন্ন কল্যাণনধর্মী কাজের পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত হলো গোপালগঞ্জ ফাউন্ডেশন ঢাকার ঈদ পুনর্মিলনী ২০২৬। গত ৪ এপ্রিল শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে এই ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ফাউন্ডেশন ঢাকার প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এম রেজাউল করিম।
অনুষ্ঠানে সংগঠনের নানা পরিকল্পনা তুলে ধরেন গোপালগঞ্জ ফাউন্ডেশন ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মুখলেছুর রহমান ঢালি। সংগঠনের বিগত সেশনের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারি শরীফ বায়জীদ মাহমুদ। উপস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মুজিবুর রহমান ঝন্টু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ২৪ এর আন্দোলনের ২য় শহীদ, ঢাকা ইম্পেরিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শহীদ জিল্লুর শেখের বাবা শেখ মো: হাসান আলী, ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা: মফিজুল ইসলাম ও ডা: সাঈদুর রহমান, আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি আতাউর রহমান ও তৌফিকুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সালাহ উদ্দিন রাজ্জাক, হাবিবুর রহমান প্রমুখ। সঙ্গীত পরিবেশন করে রাইয়ান রহমান ও মাইশা রহমান। বিজ্ঞপ্তি।



