এনডিটিভি
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম আদেশেই থালাপতি বিজয় রাজ্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দিতে এবং মাদকের বিরুদ্ধে পদক্ষেপ ও নারীদের সুরক্ষায় ব্যবস্থা নিতে বলেছেন।
গতকাল রোববার চেন্নাইয়ের জওয়াহের লাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) এই নেতা।
এরপর তার আবেগঘন বক্তৃতা শুরুই হয় তামিল শব্দগুচ্ছ ‘এন নেনজিল কুডিইরুককুম’ দিয়ে, যার অর্থ ‘যারা আমার হৃদয়ে বাস করেন’; অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয় অতীতেও সমর্থকদের উদ্দেশে এভাবেই বক্তৃতা শুরু করতেন।
পরে মুখ্যমন্ত্রী হিসেবে দেয়া প্রথম আদেশেই টিভিকে প্রধান বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিতরণের নির্দেশ দেন। তার আদেশে মাদকের মহামারী রুখতে বিশেষ টাস্কফোর্স গঠন এবং নারীদের সুরক্ষায় হেল্পলাইনসহ একটি বিশেষ বাহিনী গঠনের কথাও বলা হয়েছে।
বিজয় বলেন, তিনি শিক্ষা, স্বাস্থ্য ও পানির মতো মৌলিক অধিকারের বিষয়ে পূর্ণ মনোযোগী থাকবেন। ‘কৃষক ও জেলেদের যতœ নেয়া হবে। সব ভালো হবে,’ বলেছেন তিনি। ‘এক সহকারী পরিচালকের ছেলে এখন মুখ্যমন্ত্রী হয়েছে। ক্ষুধা ও দারিদ্র্য কী আমি জানি। আমি কোনো রাজপরিবার থেকে উঠে আসিনি। অনেক কষ্ট দেখেছি আমি, হয়তো অনেকে অপমানও করেছেন।



