সারা দেশে সারজাহ চ্যারেটির কোরবানি প্রোগ্রাম সম্পন্ন

Printed Edition

প্রতি বছরের মতো এবারো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারজাহ চ্যারেটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিস সারা দেশের এতিম, দুস্থ, অসহায়, গরিব ও নিম্নবৃত্ত মানুষের, পুষ্টিহীনতা নিরসন এবং গোশত খাওয়ার আকাক্সক্ষা পূরণের লক্ষ্যে ব্যাপক কোরবানি প্রোগ্রাম বাস্তবায়ন করেছে। সারজাহ চ্যারেটি ইন্টারন্যাশনালের অর্থায়ন এবং বাংলাদেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের তত্ত্বাবধানে সারজাহ চ্যারেটি ইন্টারন্যাশনাল- বাংলাদেশ অফিস এই কর্মসূিচ বাস্তবায়ন করেছে। পবিত্র ঈদের দিন এই কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের প্রায় ১৪ হাজার পরিবারের ৭০ হাজার গরিব ও খেটে খাওয়া মানুষ উপকৃত হয়েছেন। তারা আনন্দে উদ্বেলিত হয়েছেন, আমিরাতের দাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং প্রতি বছর যাতে এ ধরনের প্রোগ্রাম অব্যাহত থাকে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। বিজ্ঞপ্তি।