দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ টপ এমপ্লয়ার ইনস্টিটিউট থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘টপ এমপ্লয়ার’ সনদ লাভ করেছে। বিগত বছরগুলোতে মানবসম্পদ উন্নয়নে সেরা অনুশীলনের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের জন্য এই সনদ দেয়া হয়েছে।
টপ এমপ্লয়ার ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা মানবসম্পদ কৌশল ও সনদ দেয়ার ক্ষেত্রে বিশে^র অন্যতম শীর্ষস্থানীয় কর্তৃপক্ষ। কর্ম ক্ষেত্রে চমৎকার মানবসম্পদ ব্যবস্থাপনা বা ‘পিপল প্র্যাকটিস’-এর স্বীকৃতি দেয়া এবং সামগ্রিক কর্মপরিবেশ উন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানটি। এই সনদ দেয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ‘এইচ আর বেস্ট প্র্যাকটিসেস সার্ভে’ তে অংশ নিতে হয়। সার্ভের ফলাফল অনুসারে দেয়া হয় সনদ। এই সার্ভের মোট ছয়টি ডোমেইন ও ২০টি বিষয় রয়েছে, যার মধ্যে মানবসম্পদ কৌশল, কর্মপরিবেশ, প্রতিভা অন্বেষণ, শিক্ষা ও উন্নয়ন, সমতা ও অন্তর্ভুক্তি, কর্মীদের কল্যাণ এবং কর্মীদের মতামত গ্রহণ অন্যতম। লাফার্জহোলসিম বাংলাদেশ এই সব মানদণ্ডে দারুণ ফলাফল অর্জন করেছে, যা বাংলাদেশে টপ এমপ্লয়ার হিসেবে লাফার্জহোলসিমের অবস্থানকে সুদৃঢ় করেছে। বিজ্ঞপ্তি।



