নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদের সাথে বেঈমানি দেশের যুব সমাজ মেনে নিবে না। ছাত্র-যুবক-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যেই ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়েছে, তার পুনরাবৃত্তি এই দেশে আর চলতে দেয়া হবে না। জুলাই অভ্যুত্থান পরবর্তী সব ফ্যাসিবাদবিরোধী দলগুলো মিলে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে আজ সেই সনদের দাবিগুলো বাস্তবায়নে সরকার টালবাহানা শুরু করেছে। গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেয়া হলেও তা বাস্তবায়নের পরিবর্তে সরকার আজ ধোঁয়াশা তৈরি করছে।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে বন্ধুপ্রতিম যুব সংগঠনের নেতাদের সম্মানে ইসলামী যুব মজলিস আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে তাওহীদুল ইসলাম তুহিন বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না করা পর্যন্ত যুবসমাজ শান্ত হবে না। গণভোট বা জনমতের প্রতিফলন নিয়ে কোনো প্রকার ছলচাতুরি ইসলামী যুব মজলিস ও দেশের যুব সমাজ মেনে নেবে না।
ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব মজলিসের সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমীন সাদী, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচএম এরশাদ।
যুব সংগঠনের নেতাদের মাঝে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ মামুন, এবি যুব পার্টির কেন্দ্রীয় সভাপতি শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি এস এম সামছুল আলম নিক্সন, জাগপার কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ, এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুফিয়ান রায়হান, ইসলামী যুব সমাজের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী, গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: নাছির উদ্দিন।



