বাংলাদেশ-উত্তর কোরিয়া ম্যাচ আজ

কোরিয়ার বিপক্ষে নিজেদের দিকেই মনোযোগ বাংলাদেশ দলের

Printed Edition
অস্ট্রেলিয়ায় এক টুকরো বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে গতকাল জুবিলি স্টেডিয়ামে নির্ভার বাংলাদেশ মহিলা ফুটবল দল : বাফুফে
অস্ট্রেলিয়ায় এক টুকরো বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে গতকাল জুবিলি স্টেডিয়ামে নির্ভার বাংলাদেশ মহিলা ফুটবল দল : বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়েই সাহসী ফুটবলের ছাপ রেখেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের কাছে ০-২ গোলে হারলেও পারফরম্যান্সে নজর কাড়ে লাল-সবুজের দল। এবার তাদের সামনে আরো কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশ সময় আজ সকাল ৮টায় সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে রথ্যাংকিংয়ের ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়া নারী ফুটবল দলের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা।

প্রতিপ যত শক্তিশালীই হোক, নিজেদের পরিকল্পনা থেকে সরে আসতে চান না বাংলাদেশের কোচ পিটার বাটলার। উত্তর কোরিয়াকে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এখানে উত্তর কোরিয়ার মতো খুব শক্তিশালী একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি। তারা টেকনিক্যালি দারুণ দ এবং সত্যিই খুব প্রতিভাধর দল। ফিফা রথ্যাংকিংয়ে তাদের অবস্থান ৯ নম্বর, এশিয়ায় জাপানের পর দ্বিতীয়, তারা সম্ভবত এই টুর্নামেন্টের অন্যতম ফেবারিট।’

ম্যাচে কৌশল নিয়ে প্রশ্ন উঠলে আত্মবিশ্বাসী সুরে বাটলার বলেন, ‘শুনুন, আমাদের একটি গেম প্ল্যান আছে এবং আমার মনে হয় আমাদের পরিকল্পনাটি বেশ কার্যকর হবে। আই হ্যাভ আ প্ল্যান। দিনের শেষে আমরা শুধু বসে থেকে বিপ দলের আক্রমণ দেখব না। আমি চাই আমাদের দল সক্রিয়ভাবে খেলুক, শুধু রণাত্মক না হয়ে।’

তিনি যোগ করেন, ‘কোয়ার্টার ফাইনাল নিয়ে এখনি আকাশকুসুম কল্পনা করছি না। আমি এটা ভাবতে চাই যে প্রতিটি ম্যাচে এই মেয়েরা উন্নতি করবে, তারা শিখবে। এটি তাদের জন্য শেখার একটি শিামূলক সুযোগ। তারা মাঠে গিয়ে সেরাটা দিক এবং সততা ও নিষ্ঠার সাথে খেলুক।’

সংবাদ সম্মেলনে আলোচনায় আসে মাহফুজা আক্তার কিরণের বিতর্কিত মন্তব্যও। চীন দলকে নিয়ে তার সমালোচনার বিষয়ে বাটলার বলেন, ‘মাজফুজার মন্তব্য আমার কাছে পাঠানো হয়েছিল এবং আমি মনে করি বাফুফের একজন সদস্যের পে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল। ওরা একটা শক্তিশালী দল। তাদের খেলোয়াড়েরা নাসরিন স্পোর্টিংয়ের হয়ে খেলে না, তাদের খেলোয়াড়েরা পিএসজির হয়ে খেলে। তারা ফ্রান্সে এবং চাইনিজ সুপার লিগে খেলে। মন্তব্যগুলো বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল।’

অধিনায়ক আফঈদা খন্দকার প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘উত্তর কোরিয়া অনেক শক্তিশালী দল, ভালো দল। আমরা গত ম্যাচে যে ভুলগুলা করেছি, পরবর্তী ম্যাচে যেন আমরা সেই ভুলগুলা না করি কোচ আমাদের ওভাবেই দেখিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা ভালো খেলব। কোচের প্ল্যানই হচ্ছে আমাদের প্ল্যান। কোচ যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা ভালো খেলব। বাকিটা রেজাল্ট তো বলে দেবে যে কী হয় না হয়।’

থ্যাংকিংয়ের হিসাবে দুই দলের ব্যবধান অনেক বড়। ১১২ নম্বরে থাকা বাংলাদেশের চেয়ে ১০৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়া। নিজেদের প্রথম ম্যাচে তারা উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে। তবে চীনের বিপে বাংলাদেশের পারফরম্যান্স দেখে তাদের মূল্যায়ন বদলেছে উত্তর কোরিয়ার কোচ রি সং হোর। গতকাল সিডনিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চীন-বাংলাদেশ ম্যাচটি দেখেছি এবং আমার মনে হয়েছে বাংলাদেশ দল আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাদের আক্রমণভাগ অনেক দ্রুত এবং রণ থেকে আক্রমণে যাওয়ার গতি ও দতা বেশ তীè। সাধারণভাবে বলতে গেলে, তারা বেশ দ্রুতগতির দল। তাই আগামী ম্যাচে আমাদের রণভাগকে অনেক বেশি মনোযোগী হতে হবে যাতে তারা গোল করার কোনো সুযোগ না পায়।’

বাংলাদেশের আক্রমণভাগের কয়েকজন খেলোয়াড় নিয়ে আলাদা করে সতর্ক কোরিয়ার কোচ। বিশেষ করে ১৭ নম্বর জার্সিধারী ঋতুপর্ণা চাকমাকে নিয়ে তার দুশ্চিন্তা বেশি। তিনি বলেন, ‘আমি তাদের আক্রমণভাগের তিনজন খেলোয়াড়কে বিপজ্জনক মনে করি। এর মধ্যে বিশেষ করে ১৭ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে (ঋতুপর্ণা) নিয়ে আমি সতর্ক, যে বাঁ প্রান্ত দিয়ে খুব দ্রুত আক্রমণ করতে পারে। আক্রমণ এবং রণ-উভয় েেত্রই তাদের গতি আমাদের ভাবিয়ে তুলছে।’