দেশের বাজারে ব্লিসবন্ডের ‘কার এক্সেসরিজ’

Printed Edition

প্রযুক্তি ডেস্ক

সড়কে নিরাপদ ও সচেতন ড্রাইভিং নিশ্চিত করতে প্রযুক্তি ব্র্যান্ড ব্লিসবন্ড বাংলাদেশের বাজারে এনেছে তাদের সর্বাধুনিক মডেলের কার এক্সসরিজ বা গাড়ির যন্ত্রাংশ। এসব এক্সেসরিজের মধ্যে রয়েছে ক্যামেরা, ওয়্যারলের চার্জিং, ভ্যাকুয়াম ক্লিনার, অ্যারোমা ডিফিউজার, ইনফ্ল্যাটরসহ বেশকিছু ডিভাইস। দেশের অন্যতম প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান আই টেক স্মার্ট লিমিটেডের ওয়েবসাইট এবং তাদের পার্টনার রিটেইল শপে পাওয়া যাচ্ছে গাড়ির এসব এক্সেসরিজ। প্রায় প্রতিটি ডিভাইসে পাওয়া যাবে ১৮ মাসের ওয়ারেন্টি সুবিধা। ব্লিসবন্ড কার ডিভিআর এফ১ উচ্চমানের ভিডিও রেকর্ডিং সুবিধা নিয়ে এসেছে। যাত্রাপথের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারণে সক্ষম এ ডিভাইসটি গাড়ির অভ্যন্তরের সাথে সহজেই মানিয়ে যায়। এটি সামনের ও পেছনের ডুয়াল ক্যামেরায় ভিডিও রেকর্ডিং সুবিধা দেয়।

উন্নত প্রযুক্তিনির্ভর ব্লিসবন্ড কার ডিভিআর এক্স২৫ পরিষ্কার ভিডিও রেকর্ডিং এবং প্রশস্ত ভিউ অ্যাঙ্গেলের মাধ্যমে সড়কে পূর্ণাঙ্গ নজরদারি নিশ্চিত করে। যেকোনো দুর্ঘটনা বা অনাকাক্সিক্ষত পরিস্থিতির তথ্য সংরক্ষণে এটি কার্যকর ভূমিকা রাখে। তুন এই কার ডিভিআর এ২০ উন্নত নিরাপত্তা ও স্মার্ট ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ৯.৬৬ ইঞ্চি এইচডি টাচস্ক্রিন, ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায় ফোর-কে ও টু-কে এইচডিআর রেকর্ডিং এবং ১৪০ ডিগ্রি আলট্রা-ওয়াইড ভিউ। নাইট ও রেইন ভিশন, জিপিএস, ওয়াই-ফাই ও ২৪ ঘণ্টা পার্কিং মনিটরিং সুবিধাও রয়েছে। বাংলাদেশের বাজারে ব্লিসবন্ডের এসব ডিভাইসের পাশাপাশি আরো পাওয়া যাচ্ছে কার ফোন হোল্ডার, এয়ার পিউরিফায়ারসহ বেশ কিছু ডিভাইস।