সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত শুক্রবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) শাহাদাত হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী ও সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও টিটিএন সম্পাদক শেখ জাহাঙ্গীর হাছান মানিক। এ ছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের রূহের মাগফিরাত, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। মুনাজাত পরিচালনা করেন প্রভাষক মাওলানা মোহাম্মদ ফয়সাল। বিজ্ঞপ্তি।



