চট্টগ্রাম জামায়াত আমিরের সাথে ইইউ পর্যবেক্ষক দলের মতবিনিময়

Printed Edition
চট্টগ্রাম মহানগরী জামায়াত আমিরের সাথে মতবিনিময় সভায় অংশ নেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা :  নয়া দিগন্ত
চট্টগ্রাম মহানগরী জামায়াত আমিরের সাথে মতবিনিময় সভায় অংশ নেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির নজরুল ইসলামের সাথে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক সুসানে গিয়েন্ডলের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আরো উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষক ম্লাদেন কোবাসেভিচ এবং সহকারী নির্বাচন পর্যবেক্ষক মাসুক হায়দার। জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর সাংগঠনিক সম্পাদক ডা: একেএম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী প্রমুখ।

মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম বিজয়ীদেরকে অভিনন্দন এবং জুলাই সনদের আলোকে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

তিনি প্রতিদ্বন্দ্বিতাকারী সব পক্ষকে ধন্যবাদ জানান, একটি প্রতিযোগিতামূলক নির্বাচন উপহার দেয়ার জন্য। নগরবাসীকে ধন্যবাদ জানান শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটে অংশ গ্রহণের জন্য। বিজয়ী-বিজিত সবাইকে একসাথে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে প্রিয় নগরীর উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।