অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত : নিহত ২

Printed Edition

এবিসি নিউজ

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের প্যারাফিল্ড বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরো ১১ জন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পরপরই পুরো এলাকায় জরুরি পরিস্থিতি তৈরি হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে বিমানটি অবতরণের চেষ্টা করার সময় একটি হ্যাঙ্গারে আঘাত করে। সংঘর্ষের পর পরই এলাকাটি কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয়। নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে দ্রুত সরিয়ে নেয়া হয়। দুর্ঘটনায় বিমানের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। হ্যাঙ্গারের ভেতরে থাকা ১১ জন কর্মী গুরুতর দগ্ধ হলে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।