দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করে নতুন নির্দেশনা জারি করেছে রাজ্য সরকার। একই সাথে যেকোনো পশু জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে ফিটনেস সার্টিফিকেট বা উপযুক্ততার সনদ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্যবিষয়ক দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই পদেেপর কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের ২০১৮ সালের ১৬ আগস্টের নির্দেশনা অনুসরণ করেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। নতুন এই নোটিশ অনুযায়ীÑ ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষসহ কোনো পশুই জবাই করা যাবে না, যদি না সংশ্লিষ্ট পশুটিকে জবাইয়ের উপযুক্ত বলে লিখিত সনদ দেয়া হয়। পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি ভেটেরিনারি সার্জন যৌথভাবে এই সনদ প্রদান করতে পারবেন। তবে সনদ দেয়ার েেত্র তাদের লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে, পশুটির বয়স ১৪ বছরের বেশি অথবা বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে সেটি স্থায়ীভাবে কর্মমতা হারিয়েছে। কোনো ব্যক্তি এই সনদ পেতে ব্যর্থ হলে ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করার সুযোগ পাবেন।



