জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার ৫ ফেব্রুয়ারির এক প্রজ্ঞাপন অনুযায়ী মো: আজিজুল ইসলামকে (৬৪৯১) কৃষি মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী মো: আজিজুল ইসলাম গত ৮ ফেব্রুয়ারি বিএডিসির চেয়ারম্যান পদে যোগদান করেন।
মো: আজিজুল ইসলাম সরকারের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের একজন সদস্য এবং ১৯৯৯ সালের জানুয়ারি মাসে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। বিএডিসিতে যোগদানের পূর্বে তিনি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।



