রিট খারিজ : বিসিবি নির্বাচনে বাধা নেই

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই। গতকাল বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো: আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানির পর উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করে আদেশ দেন। এই আদেশের ফলে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্র পক্ষের আইনজীবি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল। নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ১৮ মে রিটটি করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন। রিট করা অপর পাঁচজন হলেন- মো: নাঈম হাওলাদার, মো: এনামুল আহসান, মো: আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ ও মো: রাকিবুল ইসলাম।