মাওলানা আজিজুর রহমান (রহ:) জীবন দর্শন নিয়ে মতবিনিময় সভা

Printed Edition

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি নেছারাবাদ ইসলামী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা, আল ইত্তেহাদ মায়াল ইখতিলাফ নীতির প্রবক্তা ও বিশিষ্ট দার্শনিক হজরত মাওলানা আজিজুর রহমান (রহ:)-এর ১৮তম ওফাত দিবস উপলক্ষে তার জীবন দর্শন নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে খানকায়ে মুছলিহীন মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন মাওলানা আজিজুর রহমানের ছেলে, আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সভাপতি ও আমীরুল মুছলিহীন মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী। বক্তৃতা করেন পরিষদের মহাসচিব ডা: মাওলানা মুসাদ্দেক হোসেন খান, কায়েদ ছাহেব হুজুরের নাতি মাওলানা আযিযুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুসসহ কয়েকজনে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম কবীর, ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ আলমগীর হোসেন, জেলা শ্রমিকদল সভাপতি টিপু সুলতান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৮এপ্রিল হুজুরের জীবনাদর্শ নিয়ে আলোচনা, সুধী সমাবেশ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।