নিজস্ব প্রতিবেদক
অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা শেখ এস এম গিয়াসউদ্দিন (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শনিবার ঢাকার উত্তরায় লুবানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, পিতা এস এম বজলুর রশীদ, একমাত্র ছেলে এস এম শিহাব উদ্দিন, কানাডা প্রবাসী মেয়ে, তিন ভাই ও দুই বোনসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হলে গিয়াসউদ্দিনকে লুবানা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে সকালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। গিয়াসউদ্দিন প্রকৌশলী হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন। সেখান থেকে অবসর নেয়ার পর কেয়ারী লিমিটেডে চাকরি করতেন।
মরহুম গিয়াসউদ্দিনকে তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়াস্থ হাইস্কুল মাঠে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



