আইআইইউসিতে ‘আই-ই-ই-ই ইপিক ২০২৬’ কনফারেন্স অনুষ্ঠিত

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কেন্দ্রীয় মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘আইইইই ইপিক ২০২৬- ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কনফারেন্স’। আইইইই আইআইইউসি স্টুডেন্ট ব্র্যাঞ্চের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রযুক্তি, গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি ও শিল্প খাত নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো: শামসুল আলম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কনভেনর আনিসুল ইসলাম অপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আইইইই কমসক আইআইইউসি স্টুডেন্ট ব্র্যাঞ্চ চ্যাপ্টারের অ্যাডভাইজর মো: জসিম উদ্দিন, মেন্টর মো: মোস্তাফা আমির ফয়সাল এবং প্রফেসর ড. শিকদার সাবনিম ইসলাম। সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ কৃত্রিম বুদ্ধিমত্তা ও গবেষণা নিয়ে বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।