মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অধিকারের ক্যাম্পেইন ও লবিবিষয়ক প্রশিক্ষণ

Printed Edition
তিন দিনব্যাপী গুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা
তিন দিনব্যাপী গুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা

মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে এবং এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসএ্যাপিয়ারেন্সেস (আফাদ)-এর সহায়তায় গুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ক্যাম্পেইন ও লবিবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২৮ মার্চ সাভারে শুরু হয়েছে। এই প্রশিক্ষণে শেখ হাসিনা সরকারের শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষণে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ধরন, লঙ্ঘনের প্রভাব এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে প্রচারাভিযান নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এ সময় অধিকার গুমের শিকার ব্যক্তিদের পরিবারদের সাথে নিয়ে বর্তমান সরকারের কাছে সাতটি দাবি তুলে ধরে :

১। গুমের বিষয়ে অন্তর্বর্তী সরকার কর্তৃক জারিকৃত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ কোনোরকম পরিবর্তন ছাড়াই অবিলম্বে সংসদে আইন হিসেবে পাস করতে হবে।

২। গুমের শিকার ব্যক্তিরা যারা এখনো ফিরে আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা সরকারকে জানাতে হবে।

৩। গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সর্বোপরি দ্রুত সময়ে বিচার নিশ্চিত করতে হবে।

৪। সরকারের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারদের ডিসএ্যাপিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে।

৫। গুমের শিকার ব্যক্তিদের ব্যাংক হিসাবের জটিলতাসহ তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির সমস্যা গত দ্রুত নিরসন করতে হবে।

৬। গুমের পর ফেরত আসা ভিক্টিমদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৭। গুমের শিকার ভিক্টিম এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি।