জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার গোশত বিতরণ

Printed Edition

পবিত্র ঈদুল-আজহায় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ ক্যান্ট্রি অফিস জামালপুর জেলার সদর উপজেলার দরিদ্র ও বঞ্চিত পরিবারের মধ্যে ১২টি গরুর গোশত ৭০০ পরিবারের মধ্যে বিতরণ করেছে। জামালপুর সদর উপজেলার গরিব পরিবারের মধ্যে গোশত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রতিনিধি আব্দুর রাজ্জাক, নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকারি প্রতিনিধিরা। জাকাত ফাউন্ডেশন অব আমিরিকা, বাংলাদেশ অফিসের এই কার্যক্রমকে সার্বিকভাবে সহযোগিতা করেন স্থানীয় তরুণ সমাজসেবক রেজাউল করিম (নোমান)। বিজ্ঞপ্তি।