মালয়েশিয়ায় জিয়ার ৪৫তম শাহাদতবার্ষিকী পালন

Printed Edition

আশরাফুল মামুন মালয়েশিয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা করেছে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গসংগঠন।

কুয়ালালামপুরের চৌকিটে হোটেল এসটোর হল রুমে দলের সহসভাপতি আব্দুল জলিল লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ময়মানসিং- ১০ আসন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু ও প্রধান বক্তা ছিলেন, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। সঞ্চালনা করেন, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন ও দফতর সম্পাদক মো: আমিনুল ইসলাম রতন। কুরআন তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা ইসফাক হোসেন।

শুভেচ্ছা বক্তব্য দেন ওয়ালি উল্লাহ জাহিদ। আরো বক্তব্য দেন, শাখাওয়াত হোসেন, ফজলুল করিম সোহরাব, মো: জসিম উদ্দিন, হেলাল শিকদার, প্রফেসর সাফিউর রহমান, আসাদুজ্জামান মাসুম, মাসুদুল আলম কাজল, আদিব আনজুম।