সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বিশ্ব ব্যাংক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

Printed Edition
সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বিশ্ব ব্যাংক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বিশ্ব ব্যাংক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল। রোববার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেনের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক ঔবধহ চবংসব এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্মসচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন। বৈঠকে অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নসংক্রান্ত তথ্যাদি তুলে ধরেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যারা প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন। মন্ত্রী জানান, আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে যেই কার্ড হবে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি। বৈঠকে উভয় পক্ষ বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিষয়ের টেকসই বাস্তবায়নে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হন। বিজ্ঞপ্তি।