বিশ্বকাপের বাকি ৬ দিন

স্টেডিয়ামে পানির বোতল নিতে পারবেন না দর্শকরা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে দর্শকদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে ফিফা। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বকাপের কোনো স্টেডিয়ামেই দর্শকরা পুনর্ব্যবহারযোগ্য (রিইউজেবল) পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ফিফা খালি ও স্বচ্ছ প্লাস্টিকের পুনর্ব্যবহারযোগ্য বোতল স্টেডিয়ামে আনার অনুমতি দিয়েছিল। তবে ২ জুন থেকে কার্যকর হওয়া নতুন স্টেডিয়াম আচরণবিধিতে সেই অনুমতি বাতিল করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বোতল, ক্যান, জার এবং অন্যান্য পানীয় বহনের পাত্র নিষিদ্ধ করা হয়েছে।

ফিফার ব্যাখ্যা, এসব বস্তু গ্যালারি থেকে মাঠে বা অন্য দর্শকদের দিকে ছুড়ে মারা হলে আঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। তাই নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদপে নেয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বেশ কয়েকটি ভেনুতে গরম আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে দর্শকদের জন্য পানির সহজলভ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।