চসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের দোয়া

শহীদ জিয়ার নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল : শাহাদাত

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন বলেছেন, ১৯৭১ সালে ‘উই রিভোল্ট’ বলে যে সশস্ত্র প্রতিরোধ শুরু করেছিলেন জিয়াউর রহমান, তা ছিল জাতির জন্য আশার আলো। যখন পুরো দেশ দিশেহারা, তখন শহীদ জিয়ার নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। তিনি শুধু মুক্তিযোদ্ধা নন, জাতির একজন স্থপতিও ছিলেন।

গতকাল চসিক প্রধান কার্যালয়ের মসজিদে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন চসিক মসজিদের পেশ ইমাম মৌলানা ওয়াহিদুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো: আশরাফুল আমিন, প্রধান পরিছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার আলম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: কামরুল ইসলাম, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ, সহসভাপতি মনজু মিয়া, সহসাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মীর হারুন, দফতর সম্পাদক কাজী আহসান হাবীব, ক্রীড়া সম্পাদক সোহেল উদ্দিন, শ্রম সম্পাদক রমিজুল হাসান, মো: ফারুক প্রমুখ।