ক্রীড়া ডেস্ক
২০২২ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে চার বছরের চুক্তিতে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ক্যাসেমিরো। চলতি মৌসুম শেষে ক্লাবের সাথে তার চুক্তির মেয়াদও শেষ হবে। এর পরই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।



