চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয় গতকাল। চবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান প্রকল্পটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চবি প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম।
উদ্বোধন শেষে ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার প্রতি আমরা বিশেষ গুরুত্বারোপ করছি। এ ভবন গবেষণার কাজে এবং শিার্থীদের পড়াশোনার েেত্র সহায়ক হবে। তিনি প্রকল্প অনুমোদন হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে গেলে বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অনুষদসমূহের ডিন প্রভোস্ট জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক, কলেজ পরিদর্শক, প্রকৌশল দফতরের প্রশাসকসহ আরো অনেকে। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। বিজ্ঞপ্তি।



