ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির পঞ্চম অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) সম্প্রতি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাহিদা আনোয়ার। ওই সম্মেলনে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মো: আশিক হোসেন, নুসরাত জাহান তানিয়া, স¦তন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানি সচিব মো: আখতারুজ্জামান এবং সিএফও এ কে এম মোস্তাক আহ্ম্মেদ খাঁন। এ ছাড়া সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, তরজমা ও মুনাজাত করেন সংস্থাপন বিভাগের প্রধান মো: আব্দুছ ছামাদ। বিজ্ঞপ্তি
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির ইজিএম অনুষ্ঠিত
Printed Edition



