ফ্রান্সে এফবিজেএ’র ইফতার অনুষ্ঠিত

প্রবাসী সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ঐক্যের আহ্বান

Printed Edition

ফ্রান্স থেকে প্রতিনিধি

ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সম্মানে ‘এফবিজেএ ইফতার-২০২৬’ এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার উত্তর প্যারিসের শহরতলি পন্তা এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে ফ্রান্সে কর্মরত বাংলাদেশী সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এফবিজেএ সদস্য এবং ইংরেজি দৈনিক ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সমন্বয়ক দৈনিক নয়া দিগন্তের ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, বাংলাদেশের গণতান্ত্রিক পার্টি (বাগপা)-এর চেয়ারম্যান কাজী আব্দুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক ও লেখক খান আনোয়ার, বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক হায়দার হোসাইন, এনসিপির সংস্কারবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিএইচডি গবেষক ইশতিয়াক আকিব এবং এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ফ্রান্স শাখার আইটি ইনচার্জ রেজোয়ান হিমেলসহ আরো অনেক বিশিষ্ট অতিথিরা।

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকর্মী ও এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার সভাপতি আহমেদ আব্দুল মালেক, সাঁ দেনি মিউনিসিপ্যাল এলাকার কাউন্সিলর পদপ্রার্থী নাহিদুল মোহাম্মদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন পাটোয়ারী, বিসিফের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল কবির, বিএনপি নেতা জাহিদুল ইসলাম শিপার, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যবসায়ী জাকির হোসেন ও শহিদুল ইসলাম, সমাজকর্মী ও আদাফের পরিচালক ওয়াদুদ তানভীর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট খান খালেদ মাহমুদ, আজিমুল হক খান, মোহাম্মদ আরাফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও এম সি ইনস্টিটিউট ফ্রান্সের সদস্য হাবিবুর রহমান আলম, আজহার আহমেদ এবং সমাজকর্মী ফিদার পরিচালক আহমেদ জামিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবিজেএ-এর সদস্য তানভীর আহমেদ তোহা। সংগঠনের গত এক বছরের কার্যক্রম সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন সহ-মুখপাত্র মোসাদ্দেক হোসেন সাইফুল।