ঈদে রাজধানীতে গরুর গুতা ও ছুরির আঘাতে অন্তত ১০০ জন আহত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহায় রাজধানীর বিভিন্ন এলাকায় গরুর গুতা ও ছুরিকাহত হয়ে প্রায় একশত জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের বেশির ভাগই গরুর গুতা, লাথি, ধাক্কায় আহত হয়েছিলেন। এ ছাড়া কেউ কেউ গোস্তকাটার ছুরি, চাপাতির আঘাতেও আহত হন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনপেক্টর মো: ফারুক জানান, আহতদের মধ্যে কাউকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছিলো। আবার কাউকে অবজারভেশনেও রাখা হয়েছিলো।

গত বৃহস্পতিবার সকাল থেকে আহতরা হাসপাতালের ইমার্জেন্সিতে আসতে শুরু করেন। আহতদের মধ্যে কয়েকজন হলেন, মোহাম্মদ ফারুক মোল্লা (৫০), মো: আনিছ (৩০), শাহের আলী ( ৫০), জাহিদ (৪২), মো: হারুন (৪০), মো তৌহিদ (২৫), রাহাত (২৩), মো: করিম সিকদার (৪২), মো: বেলাল হোসেন ( ৪০), জুয়েল (৩৮), আবু কালাম (৪৭), হাফিজুর রহমান (২০), মো: আরজু হোসেন (১৯), তৌহিদ ইসলাম (২০), ইব্রাহিম (২৫), ইহছাক (২৮), আইয়ুব আলী (৫৫), তারিকুল হাওলাদার (২৮), মো: মামুন (২৬), সিহাব (২১), এনায়েত শেখ(৭০), মো: আব্দুল কদ্দুছ (৫৪), নূর মোহাম্মদ (২৩), রাসেল (২১), নাসির হোসেন (২৮), বেল্লাল হাওলাদার (৫০), নয়ন (১৮), ইউসুফ ব্যাপারী (৫০), নবী হোসেন (৫০), আ: রহমান জুয়েল (৪০), শাহিন (২৪), সাদ্দাম (৩০), শামিম (৬২), বিজয় (২৫), শুভ (২৬), দুলাল (৪২), তৌহির (২৩), আকাশ (২২), আনোয়ার (৫২), রকিব (২৪), আইনুল (১৭), মো: জাহিদ (২৫), মুজাহিদ (২১), জাহাঙ্গীর আলম (৩৫), মোজাম্মেল আশরাফ (৩৮), ফরহাদ শেখ (২১), কালাম (৩৪), আলী মিয়া (৬০), মো: রাসেল (৩৩), বশার (৫৫), আব্দুস সামাদ (৬০), মিজানুর রহমান (৬০), রাব্বি (২২), সেলিম (৪৩), মো: সাকিল (২৮), ইয়াসিন (৪১), জাহেদ ব্যাপারী (৬০), মির্জা (৪০), আ: রশিদ (৪৮), মোতালেব (৫৪)। তবে আহতদের মধ্যে প্রায় সবাই ছিলেন শঙ্কামুক্ত।