বায়তুশ শরফ অন্যান্য দরবারের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত : চসিক মেয়র

Printed Edition
বায়তুশ শরফ অন্যান্য দরবারের জন্য  অনুকরণীয় দৃষ্টান্ত : চসিক মেয়র
বায়তুশ শরফ অন্যান্য দরবারের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, বায়তুশ শরফের পীর মোর্শেদরা কেবল প্রথাগত পীর-মুরিদী বা আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণে নিবেদিত রয়েছেন। সারা দেশে তাদের পরিচালিত ৭০০টি মসজিদ, মাদরাসা, এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা এক বিস্ময়কর সাফল্য এবং এটি দেশের অন্যান্য দরবারের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত।

সোমবার বিকেলে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা (আখতারাবাদ) বায়তুশ শরফ আখতরুল উলুম বালক-বালিকা দাখিল মাদরাসা, এতিমখানা ও হেফজখানার ৬৯তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) বলেন, বায়তুশ শরফ দরবার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক বিশুদ্ধতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো ধর্ম ও কর্মের সঠিক সমন্বয়ের মাধ্যমে একজন মানুষকে আধ্যাত্মিক ও নৈতিক বলে বলীয়ান একজন খাঁটি মুমিন মুসলমান হিসেবে গড়ে তোলা।

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া, সিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান এবং ফুলকলির এমডি কফিল উদ্দিন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ এস এম ছলিমুল্লাহ, চসিক মাদরাসা পরিদর্শক মাওলানা মুহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক আলহাজ মুহাম্মদ হারুন শেঠ, অর্থ সম্পাদক আলহাজ মুহাম্মদ নুরুল কবির চৌধুরী এবং বিভিন্ন অঞ্চলের বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালক ও অধ্যক্ষরা। বিজ্ঞপ্তি।