প্রধানমন্ত্রীর প্রতিরা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পরিদর্শন করেন। এ সময় প্রতিরা মন্ত্রণালয়ের সচিব মো: আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রতিরা উপদেষ্টা আইএসপিআর পরিদফতরে এসে পৌঁছালে পরিদফতরের পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি তাকে স্বাগত জানান। এ সময় প্রতিরা উপদেষ্টা পরিদফতরের সব কর্মকর্তা ও কর্মচারীর সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে পরিচালক, আইএসপিআর প্রতিরা উপদেষ্টাকে পরিদফতরের সার্বিক কার্যক্রম, দায়িত্বপরিধি, গণমাধ্যমের সাথে সমন্বয় সাধন, সংবাদ পরিবেশন প্রক্রিয়া, গবেষণা ও প্রকাশনা কার্যক্রম, তথ্য সংরণ ব্যবস্থা এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার চলমান উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। এ সময় আইএসপিআরের বিদ্যমান সমতা, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও প্রতিরা উপদেষ্টাকে অবহিত করা হয়।
আইএসপিআরের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার পর প্রতিরা উপদেষ্টা পরিদফতরের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং পরিদফতরের দৈনন্দিন কার্যপ্রণালি, সংবাদ প্রস্তুত ও প্রচার প্রক্রিয়া, তথ্য যাচাই ও সংরণ ব্যবস্থা এবং গণমাধ্যম সমন্বয় কার্যক্রম প্রত্য করেন। তিনি আইএসপিআরের কার্যক্রম আরো গতিশীল, গবেষণা নির্ভর, সময়োপযোগী ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রার পাশাপাশি শান্তিকালীন, দুর্যোগকালীন, সঙ্কটকালীন পরিস্থিতিসহ যে কোনো জাতীয় প্রয়োজনের মুহূর্তে জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। একইসাথে জাতিসঙ্ঘ শান্তিরা মিশনসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক ভূমিকা দেশের মর্যাদা বৃদ্ধি করছে। আইএসপিআর।



