কিছু কিছু খাবার আছে যা পুনরায় গরম করে খাওয়া ঠিক নয়। কারণ, এ খাবারগুলো পুনরায় গরম করলে এর পুষ্টিগুণ হারিয়ে যায়। অনেক ক্ষেত্রে তা অস্বাস্থ্যকরও হয়ে পড়ে। যেমন আলু রান্না করার পর ফ্রিজে রেখে পুনরায় গরম করে খেলে এর পুষ্টিগুণ হারিয়ে যাওয়ার পাশাপাশি ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে।
এ ছাড়া রান্না করে রাখা ভাত আবার গরম করে খাওয়াও ঠিক নয়। ঠাণ্ডা বা বাসিভাত গরম করলে এতে ব্যাকটেরিয়া জন্মে, যা থেকে ডায়রিয়া কিংবা বমি হতে পারে। প্রোটিনের অন্যতম উৎস ডিম। এটি রান্নার পর সংরক্ষণ করে রেখে উচ্চতাপে আবার গরম করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে আরো অস্বাস্থ্যকর হয়ে পড়ে। প্রোটিনের আরেকটি উৎস মুরগির গোশত। এটাও পুনরায় গরম করে খাওয়া অনুচিত। এতে হজমের গণ্ডগোল দেখা দিতে পারে বলে চিকিৎসক ও পষ্টিবিদদের অভিমত। রানা করা মুরগির গোশত তুলনামূলক স্বল্পসময়ে খেয়ে নেয়া উচিত, স্টোর করার চিন্তা না করাই উত্তম।
ফ্রিজে রাখা রান্না করা গোশত পুনরায় যদি গরম করতেই হয় তবে মৃদু আঁচে অনেকক্ষণ ধরে গরম করা যেতে পারে। পালংশাকের তরকারিও পুরনায় গরম করে খাওয়া ঠিক নয়। এ তরকারিটি খেলে স্বাস্থ্যের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ ছাড়া তেলে ভেজে খাবার তৈরির পর সেই তেল সংরক্ষণ করে রেখে পুনরায় রান্নার কাজে ব্যবহার করলে তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। হোটেল রে¯েঁÍারায় এ ধরনের তেল বেশি ব্যবহৃত হয়। মাশরুম রান্না করে সেইদিনই খেয়ে ফেলা উচিত। সংরক্ষণ করে খেলে মাশরুমে থাকা প্রোটিন ক্ষতিকারক পদার্থে পরিণত হয়, যা থেকে হজমের সমস্যার পাশাপাশি হৃদরোগ পর্যন্ত হতে পারে। ইন্টারনেট।



