মমতার কথায় পরিষ্কার হাদি হত্যায় ভারতের কুচক্রীমহল জড়িত : সুরঞ্জন ঘোষ

Printed Edition

নব্বইয়ের ছাত্র গণ-অভ্যুত্থানের কেন্দ্রীয় ছাত্রনেতা ও সাংবিধানিক অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা সুরঞ্জন ঘোষ বলেছেন, ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যার পেছনে ভারতের কুচক্রীমহলের হাত রয়েছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কথায় তা পরিষ্কার। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও সুবিচারের স্বার্থে বাংলাদেশ সরকারের উচিত এ বিষয়ে ভারতের কাছে কৈফিয়ত তলব করা এবং বিষয়টি জাতিসঙ্ঘে উপস্থাপন করা। বৃহস্পতিবার সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সুরঞ্জন ঘোষ আরো বলেন, ভারতের বর্তমান শাসকরা ভালো করেই জানেন প্রতিবেশী রাষ্ট্রের প্রতি বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছ পররাষ্ট্রনীতি ছাড়া গণতন্ত্রের সুফল হয় না। তাই বাংলাদেশের মানুষ আশা করছে, হাদি হত্যার মামলার আটককৃত আসামিদের বাংলাদেশের কাছে দ্রুত হস্তান্তর করা হবে এবং ভারত এ মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা করবে। বিজ্ঞপ্তি।