চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। কলেজের শিক্ষক ও গবেষকদের মধ্য থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে মোট সাতজনকে পাঁচ লাখ টাকা গবেষণা অনুদান দেয়া হয়। গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হলেথ সার্ভিসের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা: এম এ ফায়েজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির সাবেক ডিন অধ্যাপক মো: আমির হোসেন। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের অ্যাডভাইজার ও রিসার্চ সেলের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: টিপু সুলতানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মুসলিনা আখতারের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ডিইএসএইচের ইসি কমিটির সেক্রেটারি অধ্যাপক মো: নুরুন্নবী, ট্রেজারার জালাল উদ্দিন আকবর, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মুসলিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।



