সাভার থেকে মাগুরা আসার পথে যুবক নিখোঁজ

Printed Edition

মাগুরার মহম্মদপুর উপজেলার গংগানন্দপুর গ্রামের বাসিন্দা আল রাফিয়াত (৩২) নামে এক যুবক গত ২৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন। তিনি ওই গ্রামের মুসাবুবুর রহমানের (ডাবলু) ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, আল রাফিয়াত সাভার থেকে মাগুরা আসার উদ্দেশে রওনা হন। কিন্তু এর পর থেকে তার সাথে পরিবারের কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তার সন্ধান পেতে স্বজনরা সবার সহযোগিতা কামনা করেছেন। সাভার থানায় জিডি করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি আল রাফিয়াতের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ : ০১৭১৮-৩৮৩৮৪০। বিজ্ঞপ্তি।