আলো ছড়াচ্ছেন ব্র্যাক ব্যাংকের উদ্যমী ‘তারা’ এজেন্টরা

Printed Edition

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ব্র্যাক ব্যাংকের ৯০টি ‘তারা’ এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু রয়েছে। এই আউটলেটগুলোতে ৮১ জন নারী এজেন্ট সরাসরি উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করার মাধ্যমে গ্রাহকদের দিয়ে যাচ্ছেন নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা। শুধু তাই নয়, এই ‘তারা’ এজেন্টদের সহায়তা করতে মাঠপর্যায়ে আছেন প্রায় ৯০০ জন নারী এজেন্ট ব্যাংকিং ফিল্ড অফিসার। এই নারীরা ব্যাংকিং ও আর্থিক সেবার বাইরে থাকা প্রান্তিক অঞ্চলের মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন ব্যাংকিং সেবার প্রয়োজনীয়তা; বাড়াচ্ছেন আর্থিক অন্তর্ভুক্তি। এমন উদ্যোগের ফলাফলও চোখে পড়ার মতো। ব্র্যাক ব্যাংকে ‘তারা’ এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে এখন পর্যন্ত ৫৭ হাজার ৬৮৫টি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাদের অধিকাংশই প্রথমবারের মতো ব্যাংকিংসেবার আওতায় এসেছেন। এসব অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। এটি কেবল একটি আশাজাগানিয়া সংখ্যাই নয়, নারীদের সক্ষমতারও পরিচায়ক। বিজ্ঞপ্তি।