কুড়িগ্রামে বজ্রপাতে কিশোরের মৃত্যু

Printed Edition

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামে অপর এক কিশোর আহত হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে পশ্চিম আঠারপাইকা গ্রামের জাহিদুল হকের ছেলে লাবন্য মিয়া ও আফজাল মিয়ার ছেলে রানা মিয়া বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সময় বজ্রপাত শুরু হলে তারা দু’জনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে রানা মিয়ার মৃত্যু হয়।