শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে সেলিম ফকির (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ফকির কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলখঞ্জ গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ছাতুয়া গ্রামের গোপাল চন্দ্রের বাড়িতে একদল লোক ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালানোর চেষ্টা করছিল। এ সময় বাড়ির লোকজন চিৎকার দিলে আশপাশের মানুষ এগিয়ে এসে একজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতার মারধরে ভুক্তভোগী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



