রহনপুরে আমচাষি ও আড়ৎদারদের মতবিনিময় সভা

Printed Edition

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুরে আমচাষি, ব্যবসায়ী ও আম আড়ৎদারদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং গোমস্তাপুর থানার ওসি নুরে আলম।

এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, ফার্ম অ্যাগ্রোর উদ্যোক্তা রফিকুল ইসলাম, আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আমচাষি সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব, রহনপুর স্টেশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু, আমচাষি মাহমুদুল হাসান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম এবং গোমস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজসহ অন্যরা।

সভায় আমের বাজারজাতকরণ, ব্যবসায়িক পরিবেশ ও চাষিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে বর্তমান প্রচলিত ৫২ কেজিতে এক মণ ধরে আম ক্রয়-বিক্রয় অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।