রংপুরে ৪৩ বিএনপি নেতাকর্মীর এনসিপিতে যোগদান

Printed Edition

রংপুর ব্যুরো

২৪ এর জুলাই অভ্যুত্থানে অংশ নিলেও সরকার গঠনের পর বিএনপি গণভোটের রায় অস্বীকার করায় তাদের অনেক নেতাকর্মী জুলাইয়ের স্পিরিটের সাথে একমত হয়ে এনসিপিতে যোগদান করছেন বলে দাবি করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এমপি।

সোমবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয়ে বিএনপি থেকে স্থানীয় নেতাকর্মী ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি করেন তিনি।

এর আগে তিনি টেপামধুপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, সহসভাপতি মোহাম্মদ আলী, সাবেক সেক্রেটারি রফিকুল ইসলামের নেতৃত্বে সাবেক সেক্রেটারি ও সদস্য ৮ নং ওয়ার্ড বিএনপি টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ৪৩ জন নেতাকর্মী ও ৬০ জন সাধারণ নাগরিক এনসিপিতে যোগ দিলে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।