আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময়

Printed Edition

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় আরো জোরদারের ল্েয হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

গত বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা মো: ফজলুর রহমান চৌধুরী, মো: আমিনুল ইসলাম ভূঁঞা, এস. এম. আবু জাফর, সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং দেশের বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।