প্রশ্ন : শাওয়াল মাসের রোজা তিনটি রাখলে হবে না ছয়টি রাখতে হবে- জানালে ভালো হয়।
উত্তর : আবু আইয়্যুব আনসারী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, যে রামজান মাসের রোজা রাখে এরপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখে তাহলে এটা তার জন্য সারা বছর রোজা রাখার মতো। মুসলিম : ২৪২৫। হাদীসে বর্ণিত উক্ত ফজিলতের জন্য আপনাকে ছয়টি রোজাই রাখতে হবে। তিনটি রাখলে চলবে না। তবে তিনটি রাখলে সাধারণ নফল রোজার সওয়াব হবে। -ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট



