রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬’ শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় রাজশাহী চেম্বার ভবনের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আবু সাঈদ চাঁদ ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী চেম্বার সভাপতি মো: হাসেন আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো: গাজিউর রহমান প্রমুখ। রাজশাহী ব্যুরো।
রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবসের আনুষ্ঠানিকতা শুরু
Printed Edition



