বৃহত্তর নোয়খালী পেপার মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা গতকাল সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট টাওয়ারের নামফলক উন্মোচন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আকরাম হোসেন হুমায়ুন। সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট পেশ, ফ্ল্যাট বিক্রয়ের বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ১ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম (এমপি), নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ আলহাজ মোশারফ হোসেন, দি বাংলাদেশ পেপার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন জুয়েল, সম্পাদক আনোয়ারুল আযিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি আলহাজ মো: নুরুল আমিন, সভা পরিচালনা করেন- সম্পাদক আনোয়ার ইব্রাহিম উজ্জ্বল। কার্যকরী কমিটির সব সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন । বিজ্ঞপ্তি।
বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Printed Edition



