ইথিওপিয়ায় নির্বাচনে জয়ের আশা ক্ষমতাসীন দলের

Printed Edition

রয়টার্স

দেশজুড়ে চলমান ব্যাপক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার আবহেই সোমবার ইথিওপিয়ায় পার্লামেন্ট ও আঞ্চলিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও এই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী আবি আহমদের ক্ষমতাসীন ‘প্রসপারিটি পার্টি’ বড় ব্যবধানে জয়লাভ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির মোট ১৩ কোটি ৫০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৫ কোটিরও বেশি মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।

ভোট দেয়ার পর প্রধানমন্ত্রী আবি আহমদ দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা বজায় রাখার ঘোষণা দিয়ে বলেন, ইথিওপিয়ার জনগণ প্রমাণ করেছে যে নিজেদের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বাইরের কারো পরামর্শের প্রয়োজন নেই। আগামী ৫ বছর দেশের জন্য ঐতিহাসিক একটি সময় হতে যাচ্ছে। এ দিকে আফ্রিকান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও কেনিয়ার সাবেক রাষ্ট্রপতি উহুরু কেনিয়াত্তা জানিয়েছেন, ভোটগ্রহণ সামগ্রিক দিক দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।