রাজধানীর একটি হোটেলে আলোচনা, উদ্ভাবন এবং সহযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হলো ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশ আয়োজিত ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং মার্কেটিং ফেস্ট ৩.০’। এবারের আলোচনার প্রতিপাদ্য ছিল ‘ঐবধষঃযরবৎ ডড়ৎষফ ঃযৎড়ঁময ঝসধৎঃবৎ গধৎশবঃরহম’। ব্লেন্ডারস চয়েস প্রিমিয়াম টি-এর পৃষ্ঠপোষকতায় এবং নেসলে পুষ্টিগ্রো প্লাস ও খাস ফুডের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে স্বাস্থ্যসেবা, বিপণন, ব্যবসায়িক ও প্রযুক্তি খাতের তিন শতাধিক পেশাজীবী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ‘মার্কেট এক্সপ্লোরেশন’, ‘উইনিং দ্য ওয়েলনেস মার্কেট’ এবং ‘এজেন্সি ইন্টারঅ্যাকশন’ শীর্ষক এই সেশনগুলোতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মারিলিন আহমেদ, আন্দালিব মাহমুদ, মো: আসাদুল ইসলাম শুভ, শাজিয়া ওমর, জামিল রহমান, নাবিলা নওরিন, কিঙ্কর আহসান এবং নুদরাত নাওয়ার। বক্তারা পরিবর্তনশীল ভোক্তা আচরণ এবং এই খাতে নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন। মইনুর রহমান তুহিনের সঞ্চালনায় ‘এজেন্সি ইন্টারঅ্যাকশন’ সেশনে সংবেদনশীল ক্যাটাগরিতে দায়িত্বশীল বার্তার ওপর গুরুত্বারোপ করা হয়। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইফতি ইসলামের মূল প্রবন্ধ। তিনি বাংলাদেশের স্বাস্থ্যসেবা রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (অও) এর ভূমিকা নিয়ে দূরদর্শী আলোচনা করেন। বিজ্ঞপ্তি।



