বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ ওয়াকিল আহমদ চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবার খতমে কুরআন, কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। আল হেলাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং মরহুমের তিন ছেলে ও ছয় মেয়ের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীসহ বাঁশখালী উপজেলার বিভিন্ন এতিমখানা এবং হতদরিদ্রদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি ১৯৩৭ সালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে জমিদার বংশে জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন স্কুল, মাদরাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। ২০২১ সালের ১১ মে ইন্তেকাল করেন তিনি। বিজ্ঞপ্তি।



