ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ ঘর পুড়ে ছাই

Printed Edition

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের অন্তত ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার দুপুরে উপজেলার রূপসা দণি ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার পুড়ে যাওয়ায় তিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, উত্তর সাহেবগঞ্জ গ্রামের ‘বেচার বাপের বাড়ি’ এলাকার দেলোয়ার হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই মকবুল হোসেন, নজরুল ইসলাম তুষার, আইউব আলী, দেলোয়ার হোসেন ও আবুল কাশেমসহ ১১ পরিবারের প্রায় ২০টি ঘর পুড়ে যায়। তিগ্রস্তদের দাবি, আগুনে অন্তত এক কোটি টাকার য়তি হয়েছে। ভুক্তভোগী সুমি বেগম বলেন, ‘গোসল থেকে ফিরে দেখি পুরো ঘরে আগুন। কিছুই বের করতে পারিনি।’