ক্রীড়া প্রতিবেদক
দণি এশিয়ার ফুটবল ফেডারেশনের (সাফ) মসনদে ফের বসছেন কাজী সালাউদ্দিন। পঞ্চমবারের মতো এই পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় হতে যাচ্ছেন। এর আগে টানা চার মেয়াদে সাফের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সালাহউদ্দিন।
গত ৩১ মে ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ সময়। কিন্তু সভাপতি পদে সালাহউদ্দিন ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি। মনোনয়নপত্র সঠিক থাকলে কাজী সালাউদ্দিনই হবে সভাপতি। আগামী ১ আগস্ট সাফের নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা স্বীকার করে কাজী সালাউদ্দিন বলেন, ‘গত ৩১ মে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। অন্য কেউ দেয়নি। যদিও চলতি কমিটিতে আমার সভাপতির মেয়াদ শেষ হবে ৩১ জুলাই।



