ক্রীড়া প্রতিবেদক
চীনের সাংহাইতে হওয়া বিশ্বকাপ আরচ্যারির স্টেজ টুতে কোনো পদক
জিততে পারেনি বাংলাদেশের আরচ্যাররা। তবে গতকাল কম্পাউন্ড এককে কোয়ার্টার
ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিলেন ঐশ্বর্য্য রহমান। শেষ আটের খেলায় তিনি ফ্রান্সের জিরার্ড নিকোলাসের কাছে ১৪৫-১৪৭ পয়েন্টে হারলেও পুরো আসরে ষষ্ঠ র্যাংকিং পেয়েছেন। এই পর্যন্ত আসতে তিনি ১/৪৮ এর খেলায় মেক্সিকোর হুয়ান কার্লোস গুটিয়ারেজকে, ১/২৪ এ কাজাখস্তানের মুসা দিলমুখামেতকে, ১/১৬তে চাইনিজ তাইপের হাসিং ইয়েন, ১/৮ এ সেøাভিকিয়ার জোসেফ বোসানস্কাইকে হারান। পুরুষ রিকার্ভ দলও র্যাংকিংয়ে ষষ্ঠ স্থান পায়। পরশু তারাও হেরেছিল কোয়ার্টার ফাইনালে। এর আগে নারী কম্পাউন্ড দল শক্তিশালী চীনকে হারিয়ে চমক দেখিয়ে অষ্টম হয়েছিল। বাংলাদেশের মিশাদ হোসেন রিকার্ভ এককে হারিয়েছিলেন ভারতের বিশ্বচ্যাম্পিয়ন অতুন দাসকে।



